জাতীয়

ভারতে আটক ফয়সালের সঙ্গে সাক্ষাতের আবেদন করেছে বাংলাদেশ

আপডেট: মার্চ ০৯, ২০২৬ : ০৬:০৯ এএম
ভারতে আটক ফয়সালের সঙ্গে সাক্ষাতের আবেদন করেছে বাংলাদেশ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করেছে। কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন তাদের সঙ্গে সাক্ষাতের (কনস্যুলার অ্যাক্সেস) আবেদন করেছে।

কূটনৈতিক সূত্র জানায়, শনিবার রাতে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহের মধ্যে সাক্ষাতের অনুমতি মিলবে।

পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল ও আলমগীর বাংলাদেশে রাজনৈতিক কর্মী শরীফ ওসমান হাদিকে হত্যা করার পর অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিলেন। তারা পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন।

গ্রেপ্তারের পর তাদের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে। মামলাটি বনগাঁ থানায় দায়ের করা হয়েছে।

গত বছরের ১২ ডিসেম্বর ঢাকা পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়; গুরুতর অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!