জাতীয়

বিপিসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি, পেট্রোল পাম্পে পুলিশি টহল জোরদারের আবেদন

আপডেট: মার্চ ০৯, ২০২৬ : ০৬:১৯ এএম
বিপিসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি, পেট্রোল পাম্পে পুলিশি টহল জোরদারের আবেদন

জ্বালানি তেল বিপণনে ফিলিং স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তেলের মজুত সংক্রান্ত নেতিবাচক সংবাদ প্রচারের কারণে ভোক্তাদের মধ্যে অতিরিক্ত তেল সংগ্রহের প্রবণতা দেখা যাচ্ছে। কিছু ভোক্তা ডিলার বা ফিলিং স্টেশন থেকে অনুমোদনের বাইরে অতিরিক্ত তেল সংগ্রহের চেষ্টা করছেন।

বিপিসি জানিয়েছে, ফিলিং স্টেশন থেকে ভোক্তাদের কাছে তেলের সরবরাহ সীমিত করা হলেও সংকটকালীন সময়ে ফিলিং স্টেশনে কর্মচারীদের সঙ্গে বিভিন্ন অনভিপ্রেত ঘটনা ঘটছে। তাই দেশের সব ফিলিং স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল জোরদারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!