ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ (বুধবার) অনুষ্ঠিত হবে। সভাটি সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের সরকারি দলীয় সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংসদ নেতার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সরকারি দলের সকল সংসদ সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য চিফ হুইপ মো. নূরুল ইসলাম বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
সভায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সংসদীয় কার্যক্রমের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো উপস্থাপন করা হতে পারে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!