মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ এলাকায় আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।
শুক্রবার এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন ও প্রস্তুতিমূলক কাজের জন্য এ সময় দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৬ মার্চ ভোরে আমন্ত্রিত অতিথিরা শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সীমিত থাকবে।
জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সৌন্দর্য বজায় রাখতে এ সময় সবার সহযোগিতা কামনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!