আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারে বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। ঈদের দিন কারাগারে থাকা বন্দিদের সকাল, দুপুর ও রাতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে বলে জানিয়েছে কারা অধিদপ্তর।
কারা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নির্ধারিত মেন্যু অনুযায়ী সকালে বন্দিদের পায়েস বা সেমাইয়ের সঙ্গে মুড়ি দেওয়া হবে। দুপুরের খাবারে থাকবে সাদা ভাত, গরুর মাংস (ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য খাসির মাংস), মুরগির রোস্ট, আলুর দম ও রুই মাছ। এ ছাড়া পান ও সুপারিও সরবরাহ করা হবে।
কারা অধিদপ্তর–এর সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বলেন, ঈদের আনন্দ কারাবন্দিদের মাঝেও ছড়িয়ে দিতে প্রতিবছরের মতো এবারও এই আয়োজন করা হয়েছে। দেশের সব কারাগারেই বন্দিদের জন্য এ বিশেষ খাবার পরিবেশন করা হবে।
কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে বন্দিদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি এবং তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শনের অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!