জাতীয়

এক বছরে রোহিঙ্গা বেড়েছে প্রায় ১ লাখ ৭৯ হাজার

আপডেট: মার্চ ১৭, ২০২৬ : ০৬:০৭ এএম
এক বছরে রোহিঙ্গা বেড়েছে প্রায় ১ লাখ ৭৯ হাজার

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা গত এক বছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে। নতুন করে প্রায় ১ লাখ ৭৯ হাজার রোহিঙ্গা আশ্রয় নেওয়ায় কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে চাপ আরও বেড়েছে।

সোমবার প্রকাশিত মাসিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজার–এ রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ৬ হাজার ১০৭ জন। এক বছরের ব্যবধানে ২০২৬ সালের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৮৪ হাজার ৮৬৪ জনে। অর্থাৎ এ সময়ে শরণার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৭৮ হাজার ৭৫৭ জন।

সংস্থাটি জানায়, বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের আগমন নতুন নয়। ১৯৯০ সাল থেকে নিবন্ধিত শরণার্থীর সংখ্যা ছিল ৩৯ হাজার ৫০২ জন। তবে ২০১৭ সালের আগস্টের পর থেকে সবচেয়ে বড় ঢল নামে, যখন সহিংসতার মুখে পড়ে ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।

ক্রমবর্ধমান এই জনসংখ্যা স্থানীয় অবকাঠামো, পরিবেশ ও মানবিক সহায়তা ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!