জাতীয়

কাবুলে হাসপাতালে হামলায় শতাধিক নিহতের দাবি আফগানিস্তানের

আপডেট: মার্চ ১৭, ২০২৬ : ০৬:১৪ এএম
কাবুলে হাসপাতালে হামলায় শতাধিক নিহতের দাবি আফগানিস্তানের

আফগানিস্তানের রাজধানী কাবুল–এ একটি হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। হামলার জন্য পাকিস্তান–কে দায়ী করা হয়েছে।

আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবান জানায়, সোমবার কাবুলে একটি হাসপাতালে এ হামলা চালানো হয়। ওই হাসপাতালে মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হতো।

তালেবান সরকারের উপ-মুখপাত্র হামিদুল্লাহ ফিতরাত বলেন, হামলায় প্রায় ৪০০ জন নিহত ও আরও অন্তত ২৫০ জন আহত হয়েছেন। এর আগে আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান জানিয়েছিলেন, নিহতের সংখ্যা প্রায় ২০০। তিনি বলেন, হামলার সময় হাসপাতালে প্রায় তিন হাজার রোগী চিকিৎসাধীন ছিলেন।

তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা কোনো বেসামরিক স্থাপনায় হামলা চালায়নি। হামলার ঘটনার পর হতাহতের প্রকৃত সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য সামনে আসছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!