জাতীয়

সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন ২৬৪ কর্মকর্তা

আপডেট: মার্চ ২৫, ২০২৬ : ০৫:১০ এএম
সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন ২৬৪ কর্মকর্তা

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৬৪ জন সহকারী সচিবকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, ‘বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১’-এর বিধি ৫(বি) অনুযায়ী এসব কর্মকর্তাকে সিনিয়র স্কেল (সিনিয়র সহকারী সচিব) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এ পদে জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ষষ্ঠ গ্রেডে (৩৫,৫০০–৬৭,০১০ টাকা) বেতন নির্ধারিত।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র পাঠাবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!