জাতীয়

সন্‌জীদা খাতুনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট: মার্চ ২৫, ২০২৬ : ০৫:১২ এএম
সন্‌জীদা খাতুনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

দেশের অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য সন্‌জীদা খাতুনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ।

গত বছরের এই দিনে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। ১৯৩৩ সালের ৪ এপ্রিল জন্ম নেওয়া সন্‌জীদা খাতুন ছিলেন জাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেনের কন্যা। তিনি কামরুন্নেসা স্কুল, ইডেন কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৭৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। দীর্ঘদিন অধ্যাপনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে অবসর নেন।

বাংলাদেশের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক সংগঠন ‘ছায়ানট’ গড়ে তোলায় তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।

ছাত্রজীবনে তিনি শুদ্ধ সংগীতচর্চার পাশাপাশি ভাষা আন্দোলনেও সক্রিয় ছিলেন। সহযোদ্ধাদের কাছে তিনি ‘মিনু আপা’ নামে পরিচিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!