জাতীয়

ঈদের পর প্রথম কর্মদিবসে টানা ১১ ঘণ্টা অফিস প্রধানমন্ত্রীর

আপডেট: মার্চ ২৫, ২০২৬ : ০৫:১৮ এএম
ঈদের পর প্রথম কর্মদিবসে টানা ১১ ঘণ্টা অফিস প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর প্রথম কর্মদিবসেই টানা প্রায় ১১ ঘণ্টা অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টা ১ মিনিটে সচিবালয়ে আসেন তিনি। দিনভর বিভিন্ন বৈঠক ও দাপ্তরিক কাজ শেষে সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে কার্যালয় ত্যাগ করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, অফিসে এসেই প্রধানমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। দিনের শুরুতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সঙ্গে বৈঠক করেন তিনি।

দুপুরে প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি ঢাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আরেকটি সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া বিকেলে সৌজন্য সাক্ষাৎ, বিভিন্ন ফাইল পর্যালোচনা এবং প্রশাসনিক কাজেও সময় দেন তিনি।

ঈদের ছুটির আমেজ পুরোপুরি না কাটলেও প্রথম কর্মদিবসেই প্রধানমন্ত্রীর দীর্ঘ সময় অফিস করাকে প্রশাসনিক কার্যক্রমে গতি ফেরানোর অংশ হিসেবে দেখা হচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!