স্বনির্ভর, নিরাপদ ও কর্মমুখর বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, একটি নিরাপদ ও সুন্দর বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। এজন্য সবাইকে সামনে এগিয়ে এসে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, স্বাধীনতার মূল চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। তবে এখনো সেই লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়নি বলে উল্লেখ করেন তিনি। তবু দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি উন্নত ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
ফারজানা শারমীন বলেন, ১৯৭১ সালে অসংখ্য শহীদের আত্মত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে। সেই আত্মত্যাগের ঋণ কখনো শোধ হওয়ার নয়।
তিনি আরও বলেন, মহান স্বাধীনতা দিবস দেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়, যা নতুন প্রজন্মকে দেশপ্রেম ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!