মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবন-এ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সন্ধ্যায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে এটি তাঁদের প্রথম সাক্ষাৎ। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বঙ্গভবনে পৌঁছালে প্রধানমন্ত্রী ও তাঁর মেয়ে জাইমা রহমান-কে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি ও তাঁর সহধর্মিণী ড. রেবেকা সুলতানা।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন। এ সময় দিবসটি উপলক্ষে গৃহীত কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তাঁরা।
আলোচনার একপর্যায়ে প্রধানমন্ত্রী তাঁর কৈশোরে বঙ্গভবনে আগমনের স্মৃতিও তুলে ধরেন। সাক্ষাৎকালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল-সহ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!