জাতীয়

নাটোরে ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষে চালক নিহত

আপডেট: মার্চ ২৭, ২০২৬ : ০৫:৫১ এএম
নাটোরে ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষে চালক নিহত

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটির চালক ছিলেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

আজ শুক্রবার ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর হোসেন চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার বোয়ালমারি গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহতদের মধ্যে একজন ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার আব্দুর সালামের ছেলে নোমান তরফদার। অপরজনের পরিচয় এখনও নিশ্চিত হয়নি।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে মেহেরপুরগামী প্রাইভেট কারটি বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের থানা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের চালক ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে এবং সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!