বাংলাদেশে টিকাবঞ্চিত শিশুদের সংখ্যা নিয়ে সাম্প্রতিক কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা UNICEF। সংস্থাটি বলছে, আলোচিত তথ্যগুলোর বেশিরভাগই বর্তমান পরিস্থিতির প্রতিফলন নয়, বরং এক বছর আগের একটি প্রেস বিজ্ঞপ্তি থেকে নেওয়া।
মঙ্গলবার (৩১ মার্চ) পাঠানো এক বার্তায় ইউনিসেফ জানায়, বাংলাদেশে শিশুদের টিকাদান কার্যক্রম নিয়মিতভাবে চলমান রয়েছে। এ খাতে অগ্রগতি ধরে রাখতে সরকার ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে সংস্থাটি।
ইউনিসেফের ভাষ্য অনুযায়ী, টিকাদান কর্মসূচি দেশের শিশুস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং প্রতিটি শিশুকে জীবনরক্ষাকারী টিকার আওতায় আনা তাদের অন্যতম প্রধান লক্ষ্য।
সংস্থাটি আরও জানায়, সাম্প্রতিক যেসব তথ্যকে বর্তমান চিত্র হিসেবে উপস্থাপন করা হচ্ছে, তা প্রকৃত পরিস্থিতির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে জনমনে ভুল ধারণা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে তথ্য প্রকাশের আগে উৎস ও সময়কাল যাচাই করার আহ্বান জানিয়েছে ইউনিসেফ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!