রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাবনা জেলার বিচার বিভাগীয় কর্মকর্তারা।
সোমবার সন্ধ্যায় পাবনা সার্কিট হাউসে অনুষ্ঠিত এ সাক্ষাতে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আখতারুজ্জামান-এর নেতৃত্বে জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকরা অংশ নেন।
সাক্ষাৎকালে বিচারকরা পাবনা জেলার বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে বিচারিক কার্যক্রম পরিচালনায় বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে সেগুলো মোকাবিলায় রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বিচারকদের উত্থাপিত বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তিনি আইনজীবী ও বিচারিক সেবার সঙ্গে যুক্ত নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতার কথাও স্মরণ করেন।
সাক্ষাতে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরাও উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!