নবনিযুক্ত ৪২ জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাত ১০টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে রাত সাড়ে ৯টার দিকে সেখানে পৌঁছান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
গত ১৫ মার্চ সরকার ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নিয়োগপ্রাপ্ত এসব প্রশাসক বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দায়িত্ব নেওয়ার পর তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এটি প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
বৈঠকে প্রশাসকদের করণীয় ও দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। এ সময় বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!