জাতীয়

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী

আপডেট: এপ্রি ০৩, ২০২৬ : ০৫:১৬ এএম
টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী

দেশের মানুষের কল্যাণে দীর্ঘ সময় ধরে দাপ্তরিক দায়িত্ব পালন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত টানা প্রায় ১৬ ঘণ্টা তিনি সরকারি কার্যক্রমে যুক্ত ছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল ৯টায় সচিবালয়ে দিনের কাজ শুরু করেন তিনি। শুরু থেকেই গুরুত্বপূর্ণ নথি পর্যালোচনা, উচ্চপর্যায়ের বৈঠক এবং বিভিন্ন নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে ব্যস্ত সময় কাটান প্রধানমন্ত্রী। সারাদিনজুড়ে বিভিন্ন রাষ্ট্রীয় ইস্যুতে তার সক্রিয় সম্পৃক্ততা লক্ষ্য করা যায়।

বিকেল সাড়ে তিনটার দিকে তিনি জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেন। সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিয়ে রাত ৮টা পর্যন্ত অধিবেশনে উপস্থিত ছিলেন।

সংসদ অধিবেশন শেষে রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রিপরিষদের একটি বিশেষ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। বৈঠকে দেশের সামগ্রিক উন্নয়ন, বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষ হয় রাত সাড়ে ১১টার পর।

এরপরও দাপ্তরিক কাজ চালিয়ে যান প্রধানমন্ত্রী। রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত তিনি অফিস কার্যক্রমে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, সাধারণত প্রধানমন্ত্রী প্রতিদিন ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করেন। তবে এদিন তার কর্মঘণ্টা প্রায় ১৬ ঘণ্টায় পৌঁছায়, যা দায়িত্ব পালনে তার নিষ্ঠা ও কর্মস্পৃহাকেই তুলে ধরে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!