জাতীয়

সৌদি আরবে সাংস্কৃতিক মেলা পরিদর্শনে নাহিদ ইসলাম

আপডেট: এপ্রি ০৩, ২০২৬ : ০৫:২৭ এএম
সৌদি আরবে সাংস্কৃতিক মেলা পরিদর্শনে নাহিদ ইসলাম

সৌদি আরবে আয়োজিত একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলায় বাংলাদেশ প্যাভেলিয়ন পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

দলের পক্ষ থেকে শুক্রবার সকালে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় আয়োজিত এ মেলায় বৃহস্পতিবার রাতে স্থানীয় সময় বাংলাদেশ প্যাভেলিয়নে যান নাহিদ ইসলাম। এ সময় সেখানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা তাকে স্বাগত জানান।

প্যাভেলিয়নে অবস্থানকালে শিক্ষার্থীরা তার হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেন। পরে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পড়াশোনায় সাফল্য কামনা করেন। এ সময় নাহিদ ইসলাম বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!