জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোট রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি ঘোষণা করেছে। আগামী শনিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার ঢাকায় এক বৈঠক শেষে এ তথ্য জানান হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, সংসদে গণভোটসংক্রান্ত বিষয়ে সমাধান না হলে এ কর্মসূচি পালন করা হবে।
রাজধানীর গুলশানে একটি বাসায় ১১ দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণভোট এবং প্রস্তাবিত সংস্কার ইস্যুতে করণীয় নিয়ে আলোচনা হয়।
হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, সরকার সংসদ পরিচালনায় ব্যর্থ হয়েছে এবং সংস্কারের পরিবর্তে কেবল সংবিধানে আংশিক সংশোধনী আনতে চাচ্ছে। তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণের যে মতামত এসেছে, তা বাস্তবায়ন করা উচিত।
তিনি আরও বলেন, এ দাবিতে আগামী ৭ এপ্রিল ১১ দলের শীর্ষ নেতাদের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে। পাশাপাশি গণসংযোগ, লিফলেট বিতরণ ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনমত গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
সরকার জনমত উপেক্ষা করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দেন এই নেতা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!