জাতীয়

এলপি গ্যাসের দাম একলাফে বেড়ে ৩৮৭ টাকা

আপডেট: এপ্রি ০৩, ২০২৬ : ০৫:৫৬ এএম
এলপি গ্যাসের দাম একলাফে বেড়ে ৩৮৭ টাকা

ভোক্তাপর্যায়ে এপ্রিল মাসের জন্য এলপি গ্যাসের দাম প্রতি ১২ কেজি সিলিন্ডারে ১৩৪১ টাকা থেকে ৩৮৭ টাকা বৃদ্ধি পেয়ে ১৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া অটোগ্যাসের দামও ৬১.৮৩ টাকা বৃদ্ধি পেয়ে প্রতি লিটার ৭৯.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম বৃহস্পতিবার (২ এপ্রিল) ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন। এ মূল্য আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এর আগে মার্চ মাসে প্রতি ১২ কেজি এলপি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল ১৩৪১ টাকায়। সেই সঙ্গে অটোগ্যাসের দাম ৩ পয়সা কমিয়ে ৬১.৮৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!