জাতীয়

ডেপুটি স্পিকার কায়সার কামালকে সভাপতি করে সংসদীয় লাইব্রেরি কমিটি গঠন

আপডেট: এপ্রি ০৩, ২০২৬ : ০৬:০৪ এএম
ডেপুটি স্পিকার কায়সার কামালকে সভাপতি করে সংসদীয় লাইব্রেরি কমিটি গঠন

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে সভাপতি করে সংসদীয় লাইব্রেরি কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নতুন কমিটির নাম ঘোষণা করেন। ডেপুটি স্পিকার পদাধিকারবলে কমিটির সভাপতিত্ব করবেন।

কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আশরাফ উদ্দিন নিজান, ডা. মো. মাহাবুবুর রহমান, নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিন কাসেম, সাঈদ আল নোমান, এ বি এম মোশাররফ হোসেন, হুম্মাম কাদের চৌধুরী, মো. নাজিবুর রহমান এবং আখতার হোসেন।

সংসদীয় লাইব্রেরি কমিটি মূলত জাতীয় সংসদ লাইব্রেরির উন্নয়ন, বই সংগ্রহ এবং সংসদ সদস্যদের গবেষণামূলক কাজে লাইব্রেরির সুযোগ-সুবিধা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করে থাকে। সংসদ সচিবালয় জানিয়েছে, নবগঠিত কমিটি দ্রুতই তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!