র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর গুম ও খুন সংক্রান্ত মামলায় ট্রাইব্যুনাল এখন পর্যন্ত কোনো সহায়তা চায়নি। তবে প্রয়োজনে ট্রাইব্যুনালকে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি আহসান হাবিব পলাশ।
আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ডিজি আহসান হাবিব পলাশ বলেন, “যদি ট্রাইব্যুনাল আমাদের সহায়তা চায়, আমরা তা যথাযথভাবে প্রদান করব। এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অনুরোধ বা চাহিদা আমাদের কাছে আসে নি।”
এ ঘটনায় র্যাব সংশ্লিষ্ট সব তথ্য এবং প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!