জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম মেরামতে সংশ্লিষ্ট মার্কিন কোম্পানি কোনো আগ্রহ দেখাচ্ছে না বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় সাউন্ড সিস্টেমের ত্রুটির কারণে মুলতবি হওয়া অধিবেশন পুনরায় শুরু হলে এ কথা বলেন তিনি। স্পিকার জানান, সংসদ কর্তৃপক্ষ ওই কোম্পানির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা বারবার বিষয়টি এড়িয়ে যাচ্ছে। এ ছাড়া স্থানীয়ভাবে যারা এ কাজের সঙ্গে যুক্ত ছিলেন, তারাও কখনো পলাতক, কখনো দায়সাড়াভাবে দায়িত্ব এড়িয়ে চলছেন।
এর আগে বিকেল ৫টা ৫৬ মিনিটে মাইকের বিভ্রাটের কারণে অধিবেশন ৪০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করা হয়। স্পিকার বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষিপ্ত জনতার হামলায় সংসদের আসবাবপত্র ও বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়, যার প্রভাব এখনো সাউন্ড সিস্টেমে পড়ছে। পাশাপাশি ২০২২ সালে স্থাপিত এই মাইক ব্যবস্থার কোনো ওয়ারেন্টি বা কারিগরি নথি সংসদের কাছে নেই বলেও জানান তিনি।
তিনি বিষয়টিকে ‘অত্যন্ত হেলাফেলার সঙ্গে করা কাজ’ হিসেবে উল্লেখ করে বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ আইনসভায় এ ধরনের বারবার বিভ্রাট জাতির জন্য বিব্রতকর।
সমস্যার স্থায়ী সমাধানে সংসদের সচিবকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন স্পিকার।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!