জাতীয়

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বেইজিং সফরে যাচ্ছেন

আপডেট: এপ্রি ০৬, ২০২৬ : ০৬:২৫ এএম
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বেইজিং সফরে যাচ্ছেন

চলতি মাসের শেষ দিকে বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রোববার (৫ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সফর নিয়ে আলোচনা করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বিকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত সফরের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

সংখ্যার সাথে জানা গেছে, চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ ও চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও কূটনৈতিক বিষয়াদি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বেইজিং সফর করবেন। সফরের সময় তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইরের সঙ্গে বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, সফরের তারিখ এখনও চূড়ান্ত হয়নি।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!