প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সাক্ষাৎ আজ (সোমবার) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, সাক্ষাতের সময় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রীকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বই ও একটি শোপিস উপহার দিয়েছেন। তবে আলোচনা বিষয় সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, সাক্ষাতে দুই দেশের জাতীয় উন্নয়ন সংক্রান্ত অগ্রাধিকার এবং জনগণ-কেন্দ্রিক সহযোগিতা বিষয়ে গুরুত্বারোপ করা হয়। প্রণয় ভার্মা বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে পারস্পরিক স্বার্থ এবং কল্যাণের ভিত্তিতে কাজ করার ভারতের অভিপ্রায় ব্যক্ত করেছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!