জাতীয়

মধ্যপ্রাচ্যে সংঘাতে নিহত ৭ বাংলাদেশি, দেশে এসেছে ৫ মরদেহ

আপডেট: এপ্রি ০৬, ২০২৬ : ০৬:৩০ এএম
মধ্যপ্রাচ্যে সংঘাতে নিহত ৭ বাংলাদেশি, দেশে এসেছে ৫ মরদেহ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এ পর্যন্ত ৭ জন বাংলাদেশি নিহত হয়েছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, নিহতদের মধ্যে ৫ জনের মরদেহ দেশে পৌঁছেছে, একজনকে সংযুক্ত আরব-আমিরাতে দাফন করা হয়েছে।

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ আজ (সোমবার) দেশে এসেছে। বিমানবন্দরে মরদেহ গ্রহণের পর মন্ত্রী সাংবাদিকদের জানান, নিহত প্রত্যেকের পরিবারকে সরকার ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে।

মঙ্গলবারের ঘটনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক উপস্থিত ছিলেন। নিহত আব্দুল্লাহ আল মামুনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামে। তিনি গত ৮ মার্চ ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে সৌদি আরবের আল-খারজ এলাকায় দগ্ধ হন। রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে মৃত্যু হয়।

মন্ত্রী আরও জানান, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খোলার চেষ্টা চলছে এবং সেখানে সিন্ডিকেটমুক্ত পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!