ইরানকে ঘিরে নির্ধারিত সংলাপে অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তাঁর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দল এ সফরে অংশ নিচ্ছে।
পাকিস্তানের সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার ওয়াশিংটন থেকে রওনা হয়ে শনিবার ইসলামাবাদে পৌঁছায় প্রতিনিধি দলটি।
মার্কিন ভাইস প্রেসিডেন্টের সরকারি বিমান ‘এয়ার ফোর্স টু’-তে করে এই সফরে অংশ নেন ভ্যান্স। প্রতিনিধি দলে তাঁর সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তাঁর জামাতা জ্যারেড কুশনারসহ আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে এই সংলাপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে পারমাণবিক ইস্যুসহ নিরাপত্তা ও কূটনৈতিক বিষয়গুলো প্রাধান্য পেতে পারে।
এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!