রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে সপরিবারে শিশুদের নাটক দেখতে গেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার সন্ধ্যায় ‘কবি চিতাবাঘ’ নামের নাটকটি উপভোগ করেন তিনি। তার সঙ্গে ছিলেন সহধর্মিনী জোবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী পরিবারসহ মিলনায়তনে পৌঁছান এবং দর্শকদের সঙ্গে বসেই নাটকটি উপভোগ করেন।
নাটক চলাকালে উপস্থিত অনেক দর্শক প্রথমে প্রধানমন্ত্রীর উপস্থিতি টের পাননি। পরে তারা বিষয়টি বুঝতে পারেন। অনুষ্ঠানস্থলে নিরাপত্তা ব্যবস্থাও তুলনামূলক স্বাভাবিক ছিল বলে জানা গেছে।
নাটক শেষে প্রধানমন্ত্রী পরিবারসহ মঞ্চে ওঠেন এবং শিশু শিল্পীদের সঙ্গে কুশল বিনিময় করেন। শিশুদের সাংস্কৃতিক চর্চায় উৎসাহ দিতে প্রধানমন্ত্রীর এ উপস্থিতিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!