জাতীয়

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে

আপডেট: এপ্রি ১২, ২০২৬ : ০৬:৫০ এএম
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে

হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৪ মে প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসি জানিয়েছে, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যারা নতুন করে ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, তারা এই হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত হবেন। এ ক্ষেত্রে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত নিবন্ধন সম্পন্নকারীদের তথ্যই চূড়ান্ত তালিকায় স্থান পাবে।

নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ভোটার তালিকা হালনাগাদের প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন হবে। আগামী ২০ এপ্রিল খসড়া তালিকা প্রকাশ করা হবে। এরপর ভুল সংশোধন ও স্থানান্তরের জন্য আবেদন গ্রহণ করা হবে ৩ মে পর্যন্ত। এসব আবেদন নিষ্পত্তি করা হবে ৬ মে’র মধ্যে। সবশেষে ১৪ মে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

ইসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, খসড়া তালিকায় কোনো ভুল বা অসংগতি থাকলে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কার্যালয়ে আবেদন করে তা সংশোধনের সুযোগ থাকবে। আবেদন যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে, যা পরবর্তী নির্বাচনী কার্যক্রমের ভিত্তি হিসেবে ব্যবহৃত হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!