জাতীয়

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন

আপডেট: এপ্রি ১৩, ২০২৬ : ০৫:৩৪ এএম
সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তৃতীয় দিনে আরও ৭৪ জন নারী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে তিন দিনে মোট ১৯৯ জন মনোনয়নপত্র নিলেন।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে গত বৃহস্পতিবার ৫২ জন এবং শনিবার ৭৩ জন নারী মনোনয়নপত্র নেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এদের সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পাওয়ার আশায় ফরম সংগ্রহ করেছেন।

গত বুধবার নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল।

রিটার্নিং কর্মকর্তা ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই করবেন। আপিলের সুযোগ থাকবে ২৬ এপ্রিল, যা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!