দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো পুনর্নির্মাণে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ ও চারা দেওয়া এবং নষ্ট হওয়া সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান মেরামতের উদ্যোগ নেওয়া হবে।
বুধবার বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভরাখালী এলাকার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে স্থানীয়দের উদ্দেশে এসব কথা বলেন ত্রাণমন্ত্রী।
আসাদুল হাবিব দুলু বলেন, বন্যায় যাঁদের বাড়িঘর ভেঙে গেছে, সরকার পর্যায়ক্রমে সেগুলো পুনর্নির্মাণের ব্যবস্থা করবে। কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে বীজ ও চারা বিতরণ করা হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য অবকাঠামো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে।
পরিদর্শন শেষে কুহালং ইউনিয়নের ভরাখালী এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন মন্ত্রী।
এ সময় বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!