জাতীয়

নতুন নৌবাহিনী প্রধান হচ্ছেন খোন্দকার মিসবাহ উল আজীম

আপডেট: জুলা ১৭, ২০২৬ : ০৫:১১ এএম
নতুন নৌবাহিনী প্রধান হচ্ছেন খোন্দকার মিসবাহ উল আজীম

বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব পাচ্ছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। আগামী ২৩ জুলাই তিনি ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পাওয়ার পর একই দিনে নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন।

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আইএসপিআরের তথ্য অনুযায়ী, রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বর্তমানে নৌবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। পদোন্নতির পর তিনি দেশের নৌবাহিনীর সর্বোচ্চ দায়িত্বে নিয়োজিত হবেন।

আগামী ২৩ জুলাই বর্তমান দায়িত্বের ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!