বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেছেন। তুরস্ক সরকারের আমন্ত্রণে আজ রোববার (১৯ জুলাই) তিনি ঢাকা ত্যাগ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে তুরস্কের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা খাতের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
আইএসপিআর জানায়, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!