নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মণদী ও সংগীতা এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের যৌথ অভিযানে সাতটি মামলায় ১ লাখ ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করার পাশাপাশি বকেয়া বিল আদায়ের কার্যক্রমও শুরু হয়েছে।
বুধবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বাংলাদেশ গ্যাস আইন, ২০১০–এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তদের এ জরিমানা করেন। জরিমানার পুরো অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট এলাকার সব অবৈধ গ্যাস সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে প্রায় ৩ লাখ ২৮ হাজার টাকার বকেয়া গ্যাস বিল আদায়ের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযানে তিতাস গ্যাসের একটি দল ও পুলিশের ১০ সদস্য অংশ নেন। পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগের ঝুঁকি ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে প্রচারমূলক কার্যক্রমও পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!