জাতীয়

গুরুতর অসুস্থতার কথা জানিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ

আপডেট: জুলা ২৫, ২০২৬ : ০৫:১১ এএম
গুরুতর অসুস্থতার কথা জানিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ

গুরুতর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার বিকেলে তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের কাছে পদত্যাগপত্র জমা দেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, বিকেল ৫টা ১ মিনিটে স্পিকার পদত্যাগপত্র গ্রহণ করেন। স্পিকারের উদ্দেশে লেখা পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি–সংক্রান্ত জটিলতায় ভুগছেন। তাঁর হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষায় তাঁর Autonomic Neuropathy রোগ শনাক্ত হয়েছে, যার কারণে তিনি মাঝেমধ্যে সাময়িকভাবে অচেতন হয়ে পড়েন।

পদত্যাগপত্রে তিনি বলেন, বিভিন্ন শারীরিক জটিলতা ও মানসিক সক্ষমতার অবনতির কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তাঁর পক্ষে আর সম্ভব হচ্ছে না। এ অবস্থায় তাঁর দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন।

তিনি সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!