জাতীয়

মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২

আপডেট: জুলা ২৬, ২০২৬ : ০৫:২৬ এএম
মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস ও নসিমনের (শ্যালো ইঞ্জিনচালিত যান) মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার লস্করপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নসিমনের চালক মজনু (৩০) এবং যাত্রী দুলাল চন্দ্র (৪৫)। মজনু শ্রীনগর উপজেলার বাড়ৈখালী এলাকার আইয়ুব আলীর ছেলে। দুলাল চন্দ্র একই উপজেলার খাড়া মুনিপাড়া এলাকার সাধন চন্দ্রের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ৈইখালী–হাসাড়া সড়কের লস্করপুর এলাকায় বাড়ৈইখালী থেকে গুলিস্তানগামী বৈশাখী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনের চালক ও এক যাত্রী গুরুতর আহত হন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, আহত দুজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!