দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর বাংলাদেশ সফর শেষে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদারে আলোচনায় ‘অনেক ইতিবাচক অগ্রগতি’ হয়েছে।
বৃহস্পতিবার সফর শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সার্জিও গর লেখেন, বাংলাদেশে তাঁর প্রথম সরকারি সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করতে পেরে তিনি আনন্দিত। তিনি বলেন, এ বিষয়ে ‘অনেক ইতিবাচক অগ্রগতি’ হয়েছে।
সফরকালে রাষ্ট্রদূত সার্জিও গর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি এবং অংশীদারত্ব আরও জোরদারের বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে দেওয়া মন্তব্যে দুই দেশের সম্পর্ক সম্প্রসারণ এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্রের ইতিবাচক অবস্থানের ইঙ্গিত পাওয়া যায়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!