ব্যক্তিগত ও পারিবারিক সফর শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এর আগে গত ২৮ জুলাই ব্যক্তিগত ও পারিবারিক সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন চিফ হুইপ নূরুল ইসলাম। সফর শেষে দেশে ফিরে তিনি পুনরায় সরকারি দায়িত্ব পালনে যোগ দেবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!