বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বরিশালের ভিমরুলি ভাসমান বাজার ঘুরে দেখেছেন। এ সময় তিনি নৌকায় করে বাজারটি ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় পেয়ারার স্বাদও নেন।
আজ রোববার (৯ আগস্ট) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া দুটি পোস্টে এ তথ্য জানানো হয়। দূতাবাসের একটি পোস্টে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনকে উদ্ধৃত করে বলা হয়, ‘নদীপথে লঞ্চে করে অপরূপ জলপথের এই জনপদ ঘুরে দেখছি। বরিশালে এসে ভালো লাগছে।’
অন্য একটি পোস্টে বলা হয়, ভিমরুলির ভাসমান বাজারে নৌকায় ঘুরে এবং স্থানীয় পেয়ারার স্বাদ নিয়ে চমৎকার সময় কাটিয়েছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।
ভিমরুলির ভাসমান বাজার বরিশালের অন্যতম পরিচিত পর্যটন আকর্ষণ। ভাসমান নৌকায় বিভিন্ন ধরনের পেয়ারা কেনাবেচার দৃশ্য এ বাজারের বিশেষ আকর্ষণ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!