রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় শুরু হতে যাওয়া এ সভায় সভাপতিত্ব করবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা। এরপর আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী, ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ করা হবে। সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!