জাতীয়

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

আপডেট: আগ ১৩, ২০২৬ : ০৫:৩৩ এএম ১০
আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ।

১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন আরাফাত রহমান কোকো। জন্মদিন উপলক্ষে আজ বুধবার তাঁর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির নেতাকর্মীরা। বনানী কবরস্থানে তাঁর কবরে শ্রদ্ধা জানানো হবে। এ ছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাঁর স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আজ বিকেল সাড়ে ৫টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের (এসবিএনসিএস) মিডিয়া সেন্টারে আরাফাত রহমান কোকোর জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ তথ্য জানিয়েছে।

ক্রীড়াঙ্গনে অবদান

ব্যক্তিজীবনে আরাফাত রহমান কোকো ছিলেন সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের। রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় আলোচনায় থাকলেও তিনি বরাবরই প্রচারের আলো থেকে দূরে ছিলেন। তবে দেশের ক্রীড়াঙ্গনে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ওই সময়ে দেশের ক্রিকেটকে রাজনীতির প্রভাবমুক্ত রাখা এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করেন। ক্রীড়া সংগঠক হিসেবে তাঁর অবদান দেশের ক্রীড়াঙ্গনে এখনো স্মরণ করা হয়।

২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান আরাফাত রহমান কোকো। মৃত্যুকালে তিনি স্ত্রী শর্মিলা রহমান এবং দুই কন্যা জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে যান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!