বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর আমরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছি।’
শনিবার সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘নেত্রীকে (বেগম খালেদা জিয়া) ষড়যন্ত্রমূলকভাবে হাসিনা কারাগারে পাঠিয়েছিল। এমনকি কারাগারে তাঁকে স্লো পয়জনিং করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল।’ তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া দেশের মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তাঁর জন্মদিনে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান মন্ত্রী।
সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান ও রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!