জাতীয়

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট: আগ ১৬, ২০২৬ : ০৫:০১ এএম ১০
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে প্রধানমন্ত্রীর শোক

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর কাছে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ইন্দোনেশিয়ার সরকার ও দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৩৮ জনের প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সবার জন্য প্রার্থনা করেন।

প্রধানমন্ত্রী আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দুর্যোগকবলিত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা ও স্বস্তি বয়ে আনবে বলে তিনি আশা করেন। শোকবার্তায় তারেক রহমান বলেন, ‘এই কঠিন সময়ে বাংলাদেশ ইন্দোনেশিয়ার পাশে রয়েছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।’

ইন্দোনেশিয়ার সরকার ও জনগণের এই দুর্যোগ দ্রুত কাটিয়ে ওঠার প্রত্যাশাও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!