জাতীয়

তিন জেলার ডিসি প্রত্যাহার

আপডেট: আগ ১৯, ২০২৬ : ০৪:২৬ এএম ১৬
তিন জেলার ডিসি প্রত্যাহার

নাটোর, গাইবান্ধা ও রংপুর জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করা হয়েছে। তাঁদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন—নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিসিএস প্রশাসন ক্যাডারের এই তিন কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রত্যাহার করা কর্মকর্তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!