জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আপডেট: আগ ২৩, ২০২৬ : ০৫:১৪ এএম
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক অংশীদারত্ব আরও জোরদার করতে তাঁর ও নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

শনিবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বার্তায় এ অভিনন্দন জানায়। বার্তায় বলা হয়, ‘রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক অংশীদারত্ব আরও জোরদার করতে কাজ করার প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র।’

গত ২০ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। এর দুই দিন পর, শুক্রবার তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া এই অভিনন্দনকে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আগ্রহের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!