নিজস্ব প্রতিবেদক

স্মৃতিসৌধে চিফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা

আপডেট: মার্চ ০৮, ২০২৬ : ০৮:১১ এএম ১৬
স্মৃতিসৌধে চিফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত চিফ হুইপ মো. নূরুল ইসলাম এবং অন্যান্য হুইপরা।

আজ রোববার (৮ মার্চ) তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করেন। শ্রদ্ধা নিবেদনকারীর মধ্যে ছিলেন মো. জি কে গউছ, রকিবুল ইসলাম মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. আখতারুজ্জামান মিয়া এবং এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান)। পুষ্পস্তবক অর্পণের পর তারা শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এরপর চিফ হুইপ সংসদ সচিবালয় পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

চিফ হুইপ মো. নূরুল ইসলাম সাংবাদিকদের জানান, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সংগ্রামের পর বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারের আলোকে দেশের মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক হবে। বিরোধী দল গঠনমূলক আলোচনার মাধ্যমে দেশের উন্নয়নে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেছেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশগুলো সংসদ অধিবেশনের প্রথম বৈঠকে উপস্থাপন এবং পরবর্তী ৩০ দিনের মধ্যে পাস করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। জাতীয় সংসদ সচিবালয় ইতিমধ্যেই প্রাসঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করেছে।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, সার্জেন্ট অ্যাট আর্মসসহ ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!