নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল পেমেন্টে কেনাকাটার অভিজ্ঞতা বদলাতে পারে ভিসা: মার্কিন রাষ্ট্রদূত

আপডেট: মার্চ ১০, ২০২৬ : ০৬:০৫ এএম ১৩
ডিজিটাল পেমেন্টে কেনাকাটার অভিজ্ঞতা বদলাতে পারে ভিসা: মার্কিন রাষ্ট্রদূত

উন্নত ডিজিটাল প্রযুক্তি ও আধুনিক পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ ও আধুনিক করা সম্ভব বলে মনে করেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।

আজ মঙ্গলবার তেজগাঁওয়ের আড়ং শোরুম পরিদর্শনের পর তিনি বলেন, ভিসার মতো আন্তর্জাতিক প্রযুক্তিনির্ভর পেমেন্ট প্রতিষ্ঠান এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, “তেজগাঁওয়ের আড়ং-এ এসে ভালো লাগলো, যেখানে কেনাকাটার জন্য ভিসা ক্রেডিট কার্ড ব্যবহার করা যায়। ভিসা একটি গুরুত্বপূর্ণ আমেরিকান কোম্পানি, যা উন্নত ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও আধুনিক করতে সহায়তা করতে পারে।”

তিনি আরও বলেন, বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তার এবং প্রযুক্তিনির্ভর কেনাকাটার পরিবেশ তৈরির সম্ভাবনা রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!