টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেন দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের পাঁচজন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শুক্রবার এক শোকবার্তায় বলেন, কালিহাতীর ধলাটেংগর এলাকায় শুক্রবার রাত আটটার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক।
শোকবার্তায় তিনি বলেন, একই পরিবারের একাধিক সদস্যের মৃত্যু, বিশেষ করে একটি শিশুর করুণ মৃত্যু জাতিকে গভীরভাবে ব্যথিত করেছে। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
মিয়া গোলাম পরওয়ার সড়ক ও রেলপথে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয় শোকবার্তায়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!