রাজনীতি

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন শফিকুর রহমান

আপডেট: মার্চ ১৫, ২০২৬ : ০৪:৫৭ এএম ১০৬
বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে ঢাকা–১৫ আসনের সংসদ সদস্য ড. শফিকুর রহমানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

জাতীয় সংসদ সচিবালয় এ বিষয়ে গত ১২ মার্চ একটি গেজেট প্রকাশ করেছে। গেজেটে বলা হয়, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি এবং বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিশ্রমিক ও সুযোগ–সুবিধা) আইন, ২০২১–এর বিধি ২(১)(ত) অনুযায়ী ড. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

এ ছাড়া কুমিল্লা–১১ আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে বিরোধী দলের উপনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারের বিরোধিতাকারী সংসদীয় দল বা জোটের সদস্যসংখ্যা সর্বাধিক হওয়ায় স্পিকার তাঁদের এ স্বীকৃতি দিয়েছেন বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!