জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, স্বাধীনতার বহু আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধ-এ মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, “আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি। পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমরা চাই, সামনে যেন আর এমন পরিস্থিতি না আসে।”
তিনি বলেন, মহান স্বাধীনতা দিবসে দেশের স্বাধীনতার পক্ষে থাকা শহীদ, বীরাঙ্গনা ও আত্মত্যাগকারী মানুষদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক গণআন্দোলনের আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ গড়ে তোলার কথা উল্লেখ করেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, সেই লক্ষ্য বাস্তবায়নে তাঁর দল কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!